সিসি নিউজ: নীলফামারীতে গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গ্রেফতারকৃতরা হলেন, জেলার অন্যতম সন্ত্রাসী মোহাম্মদ আলী (৫০) ও আজাদ (৩৫)। মোহাম্মদ আলী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের কছির উদ্দিনের পুত্র ও আজাদ একই উপজেলার পুটিমারী ইউনিয়নের কছির উদ্দিনের পুত্র।বৃহস্পতিবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলা পুটিমারী ইউনিয়নের ভুডুরদোলা থেকে তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
জানা যায়, র্যাব-১৩ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ভুডুরদোলা থেকে তাদেরকে আটক করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব গুলি চালালে মোহাম্মদ আলীর পায়ে লাগে। আহত অবস্থায় তাদেরকে কিশোরগঞ্জ উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে র্যাবের হাতে হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান এ ঘটনাটি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।