• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারে এসএসসি পরীক্ষার্থীর দেড় লাখ

দিনাজপুর শিক্ষা বোর্ডমাহবুবুল হক খান, দিনাজপুর : আগামী ১ ফেব্রুয়ারী হতে শুরু হচ্ছে ২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৪৯ হাজার ৯০০ পরীক্ষার্থী অংশগ্রহন করছে। গতবারের চেয়ে এবারে পরীক্ষার্থী বেড়েছে ২২ হাজার ৯৪৬ জন। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, আগামী ১ ফেব্রুয়ারী হতে শুরু হচ্ছে ২০১৬ সালের এসএসসি পরীক্ষা। এবারে শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৫৫৮টি বিদ্যালয় হতে ১ লাখ ৪৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। এর মধ্যে ৭৭ হাজার ৩০৮ জন ছাত্র ও ৭২ হাজার ৫৯২ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৩২ হাজার ৮১৫, অনিয়মিত পরীক্ষার্থী ১৬ হাজার ৮৩৫ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৫০ জন।
বিজ্ঞান বিভাগে মোট ৬৩ হাজার ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৬৭৫ জন ও ছাত্রী ২৫ হাজার ৫৯৭, মানবিক বিভাগে ৭৯ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৪ হাজার ৫৪৯ জন ও ছাত্রী ৪৪ হাজার ৯১৫, ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৮৪ জন ছাত্র ও ২ হাজার ৭৮ ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে সকল বিষয়ে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ২৪১ জন, এক বিষয়ের পরীক্ষার্থী ১৩ হাজার ২৪২ জন, দুই বিষয়ে ২ হাজার ২৪১ জন, তিন বিষয়ে ১৬২ জন ও বার বিষয়ে ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আরো জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার জেলা প্রশাসকের প্রতিনিধিদের নিকট ট্রাঙ্কজাতকৃত এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, সাংবাদিকসহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন তিনি। উল্লেখ্য, দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে অষ্টম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ