• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

picture-Cultural & Foreign Welfare Minister  At Nilphamariবিশেষ প্রতিনিধি: নীলফামারীতে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করলেন যৌথভাবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জআমান নুর ও প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি । আজ শুক্রবার সকালে যৌথভাবে ফলক উম্মোচনের পর মন্ত্রী সেখানে দুইটি ফলজ গাছের চারা রোপন করেন।
সুত্র জানায়, গণপূর্ত বিভাগের তত্বাবধানে দুই একর জায়গার উপর প্রায় ২কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয় ওই প্রশিক্ষন কেন্দ্রটি।
নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মস্থান ও প্রশিক্ষন ব্যুরোর  মহাপরিচালক বেগম শামসুন্নাহার,নীলফামারী জেলা পরিসদের প্রশাসক অ্যডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার জাকীর হোসেন খান,পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ রাসেদুল ইসলাম প্রমুখ।
টিটিসি সুত্র জানায়, কেন্দ্রে বর্তমানে কম্পিউটার, ইলেকট্রিকাল, আর্কিট্যাকচার, মেশিন টুলস অপারেশন ইংরাজী ভাষা শিক্ষাসহ পাঁচটি কোর্স চালু করা হয়েছে। অচিরেই গার্মেন্টস ট্রের্ডচালু করা হবে।
প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী বলেন, আমাদের ইপিজেড হয়েছে, প্রশিক্ষন কেন্দ্র হয়েছে, অর্থনৈতিক জোন হচ্ছে, কৃষি সম্প্রসারন কেন্দ্র হচ্ছে, যুব উন্নয়ন কেন্দ্র হয়েছে। এখানে পুলিশ প্রশিক্ষন কেন্দ্র হচ্ছে, বিজিবির  ব্যাটলিয়ান স্থাপন সহ নানা ধরনের উন্নয়ন হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম বলেন, প্রশিক্ষনের বিকল্প একমাত্র প্রশিক্ষনই।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানের কথা চি›তা করে, এখানে প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করছে। যাতে করে এ অঞ্চলের নারী পুরুষ সহ সকলে দক্ষতার সাথে কাজের মাধ্যমে নিজের, সমাজের  এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। সে জন্যই আপনার এলাকা নীলফামারী থেকে প্রশিক্ষন নিয়ে এ বছরই অন্তত ২০ হাজার কর্মীকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার  বিদেশে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ