• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

খাটো স্কার্ট পরায়…

skart1453536560আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকিতে খাটো স্কার্ট পরে স্কুল আসায় ১৭ বছরের এক কিশোরীকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করেছেন প্রধান শিক্ষিকা। গত সপ্তাহে অ্যাডমনসন জেলা হাই স্কুলে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আমান্ড ডারবিন নামের ওই ছাত্রী লাল ও কালো সোয়েটার জামা পরে স্কুলে এসেছিল। তার স্কার্টটি ছিল হাঁটুর পাঁচ ইঞ্চি ওপরে। এ ঘটনায় তাকে প্রধান শিক্ষকের অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে তার জামাটি বসলে কতটুকু লম্বা হয়, তা পরিমাপ করতে আমান্ডকে হাঁটু মুড়ে বসতে বলা হয়। আমান্ড প্রধান শিক্ষক টমি হজেসের সামনে হাঁটু মুড়ে বসতে অস্বীকৃতি জানান এবং তার বাবা-মাকে ডেকে পাঠাতে অনুরোধ করেন। পরে বাবা-মা এলে তাদের সামনে জামা মেপে দেখা যায় স্কুলের যে ড্রেসকোড রয়েছে তার চেয়ে আট ইঞ্চি খাটো আমান্ডের জামা। এ ঘটনার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেন প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক টমি হজেস জানান, স্কুলের ড্রেসকোডের বিষয়টি সবাই জানেন। মেঝেতে থেকে জামার শেষ প্রান্তের দূরত্ব ছয় ইঞ্চির বেশি হলেই সেটি ড্রেসকোডের বাইরে বলে গণ্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ