চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ট্রলি চাপায় মাইদুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চিলমারী-উলিপুরের সিমান্ত নিরাশিবন এলাকা এ ঘটনা ঘটে শুক্রবার দুপুর ১২ টার দিকে। নিহত মাইদুল উলিপুরের বজরা তবকপুর হাজিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মাইদুল নিরাশিবন এলাকা ইটভাটা থেকে ইট ক্রয় করে ফেরার পথে নিরাশিবন বটেরতল এলাকায় এলে রমনা ঘাট থেকে বালু ভর্তি কুড়িগ্রামগামী একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।