• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির রাজনীতির মাঠে আসার সাহস নেই : নৌমন্ত্রী

মন্ত্রী শাজাহানসিসি নিউজ : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষ যখন অপরাধ করে সেই অপরাধের যখন প্রতিক্রিয়া হয় তখন তারা নিশ্চুুপ হয়ে যায়। তেমনি বিএনপি-জামায়াত এখন রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে। আজ রবিবার দুপুরে মাদারীপুর শহরের ইউআই সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ অন্যরা।
নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রায় ২০০ জনের মতো পাকিস্তানী যুদ্ধাপরাধী সেনা সদস্যদের প্রতিকী বিচার আমরা করবো। ২৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল হবার কারনে ২৬ মার্চ আমরা সোহরাওয়ার্দী উদ্যান পাবনা । তাই আমাদের কর্মসূচী ৩১ মার্চ নির্ধারন করেছি। শুধু বিচার নয় আমাদের হিস্যা আমরা দাবী করবো। তিনি বলেন, ১৯৭০ সালে প্রলংকারী ঘূর্নী ঝড়ে তঃকালীন পূর্ব পাকিস্তান দক্ষিনাঞ্চল লন্ড ভন্ড হয়েছিল। বিশ্বের বহুদেশ আমাদের সাহায্য ও সহয়োগিতা করেছিল । এমনকি নগদ অর্থ দিয়ে সাহায্য করেছিল। সেই টাকা ও সাহায্য করাচীর হাবিব ব্যাংকে জমা রয়েছে। আবিলম্বে সে টাকা আমরা ফেরৎ চাই।
শাজাহান খান বলেন, ২০১৩-১৪ সালের বিএনপি ও জামায়াত অন্যায়ভাবে মানুষ হত্যার পাশাপাশি শেখ হাসিনাকে উৎখাত করার জন তান্ডব চালিয়েছিল। যখন দেখল এতেও শেখ হাসিনাকে ক্ষমতাচুৎ করা সম্ভব না, তখন তারা রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে। আর মানুষের কাছে বিএনপি ও জামায়াতের এ প্রশ্নের জবাব দেবার ভাষা নেই । তাই তারা নিশ্চুপ হয়ে গেছে। তিনি বলেন, নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে নদী খননে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। এতে যাত্রীদের ভোগান্তি কমবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ