• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

রাজারহাটে সুভাষ বসু’র জন্মদিন পালিত

Rajarhat-Pic-24-01-2016রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, বালক বন্দনা ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামে শনিবার দিবাগত রাতে বালক সন্তান দল উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি রাজারহাট শাখার উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসু’র ১১৯তম জন্মদিন হেমন্ত কুমার রায়ের পারিবারিক মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের সমন্বয়ে পালিত হয়েছে। বালক সন্তান দল রাজারহাট শাখার সভাপতি হেমন্ত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রনবীর চন্দ্র রায়, সহকারী শিক্ষক চিত্তরঞ্জন রায়, ভক্ত অশোক চন্দ্র রায়, যোগেন চন্দ্র বর্ম্মন, সাংবাদিক রনজিৎ কুমার রায় প্রমূখ। সভাশেষে ভক্তিমুলক গান পরিবেশন করা হয়। উল্লেখ্য, ১৮৯৭ সালের ২৩ জানুয়ারী ভারতের উড়িষ্যার কটক শহরে তাঁর জন্ম হয়। তাঁর পিতার নাম রায় বাহাদুর জানোক নাথ বসু ও মাতা প্রভাবতী দেবী।

রাজারহাটে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত
হিমালয় পাদদেশ ঘেঁষা কুড়িগ্রামের রাজারহাটে গত দু’দিন ধরে উত্তরের হিমেল হাওয়া ও শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দু’দিন ধরে ঘন কুয়াশা ও মৃদু বাতাসে কাহিল হয়ে পড়েছে এ উপজেলার প্রায় ২ লাখ মানুষ। অব্যাহত শৈত্য প্রবাহের কারণে সূর্যের আলো দেখা যায়নি। এ কারণে এ এলাকার খেটে খাওয়া মানুষরা মাঠে কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগ।  মৃদু শীতল হাওয়া বয়ে আসায় এ অঞ্চলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কাপড়ের দোকান গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সুযোগ বুঝে মওসুমী ব্যবসায়ীরা গরম কাপড়ের মূল্য দ্বিগুণ হারে বিক্রি করার অভিযোগ ক্রেতাদের। আকস্মিক এ শৈত্য প্রবাহে সরকারিভাবে শীতবস্ত্র বরাদ্দ থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এদিকে শৈত্য প্রবাহের কারণে চলতি ইরি-বোরো এবং শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. কে কে পাল বলেন, গত ২৪ ঘন্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৩০-৩৫ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। রাজারহাট আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার প্রদীপ কান্তি রায় বলেন, রোববার সকাল ৬টায় সর্বনিম্ন ৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৬.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও দু’একদিন এ শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। সবমিলিয়ে রাজারহাট উপজেলার সর্বত্র এখন শীতে কাঁপছে। #

বিদ্যানন্দ ইউপি ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ ছাত্রলীগ বিদ্যানন্দ ইউনিয়ন শাখার ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদ্বয় স্বাক্ষরিত মো. হাসানুর চৌধুরী সঞ্চয়কে আহ্বায়ক, মো. আরিফুল ইসলাম আরিফ এবং মো. রবিউল ইসলাম লিংকনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। উল্লেখ্য গত ১৭ জানুয়ারী বিদ্যানন্দ ইউপি ছাত্রলীগের বর্ধিত সভা ইউপি হলরুমে ছাত্রলীগের সভাপতি সিদ্দিকুল রহমান রানার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন-ইউনিয়ন আওয়ামীলীগের সা. সম্পাদক শামশুলহক বিএসসি, সাংগঠনিক সম্পাদক রতন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ এন্তাজুল, সুমন কুমার রায়, তৌহিদুর রহমান, সোহেল পারভেজ, জাকির হোসেন প্রমূখ। ওই সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে রোববার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ