খুলনা : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে খুলনার ৯টি উপজেলার ৫৪টি ইউনিয়নের ১৬৬ জন প্রার্থী আবেদন করেছেন। প্রার্থীরা জেলা বিএনপির মনোনয়ন বোর্ডের কাছে নিজ নিজ আবেদনপত্র জমা দেন। বাকি ১৪টি ইউনিয়নের আগ্রহী প্রার্থীরা শনিবারের মধ্যে আবেদনপত্র জমা দেবেন।
এদিকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ডুমুরিয়া উপজেলার নরণীয়া ও থুকড়া ইউনিয়ন বাদে অন্য ১৪টি ইউনিয়নের প্রার্থীদের সাক্ষাৎকার বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। শুক্রবার আরও ৫টি ইউনিয়নের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে।
জেলা বিএনপির মনোনয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত খুলনার ৯টি উপজেলার ৫৪টি ইউনিয়নের ১৬৬জন প্রার্থী জেলা বিএনপির কাছে আবেদন করেছেন। এর মধ্যে রূপসার ৪ ইউনিয়নে ১৫ জন, ফুলতলার ৩ ইউনিয়নে ১৭ জন, পাইকগাছার ৯ ইউনিয়নে ১৫ জন, তেরখাদার ৪ ইউনিয়নে ১৬ জন, দিঘলিয়ার ৪ ইউনিয়নে ১১ জন, বটিয়াঘাটার ৬ ইউনিয়নে ১৮ জন, দাকোপের ৩ ইউনিয়নে ৮ জন, কয়রার ৭টি ইউনিয়নে ১৯ জন এবং ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ৫০ জন প্রার্থী রয়েছেন।
আবেদনকৃত প্রার্থীদের মধ্যে রূপসার নৈহাটি ইউনিয়নে ৩ জন, আইজগাতি ইউনিয়নে ৫ জন, ঘাটভোগ ইউনিয়নে ৩ জন এবং টি.এস বাহিরদিয়া ইউনিয়নে ৪ জন, ফুলতলার দামোদর ইউনিয়নে ৬ জন, জামিরা ইউনিয়নে ৫ জন এবং আটরা গিলেতলা ইউনিয়নে ৬ জন, পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে ১ জন, সোলাদানা ইউনিয়নে ১ জন, রাড়–লী ইউনিয়নে ৩ জন, লতা ইউনিয়নে ৩ জন, চাঁদখালি ইউনিয়নে ২ জন, গড়ইখালি ইউনিয়নে ১ জন, দেলুটি ইউনিয়নে ১ জন, কপিলমুনি ইউনিয়নে ২ জন এবং হরিঢালী ইউনিয়নে ১ জন, তেরখাদা উপজেলার ছাকলাদাহ ইউনিয়নে ২ জন, আজগড়া ইউনিয়নে ১ জন, তেরখাদা সদর ইউনিয়নে ১০ জন এবং মধুপুর ইউনিয়নে ৩ জন, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে ৪ জন, বারাকপুর ইউনিয়নে ৩ জন, সেনহাটি ইউনিয়নে ৩ জন এবং সদর ইউনিয়নে ১ জন, বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ৯ জন, আমিরপুর ইউনিয়নে ২ জন, সদর ইউনিয়নে ১ জন, গঙ্গারামপুর ইউনিয়নে ২ জন, সুরখালি ইউনিয়নে ১ জন এবং জলমা ইউনিয়নে ৩ জন, দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে ২ জন, পানখালি ইউনিয়নে ২জন এবং সুতারখালি ইউনিয়নে ৪জন, কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নে ১ জন, দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ৪ জন, মহেশ্বরীপুর ইউনিয়নে ৩ জন, সদর ইউনিয়নে ২ জন, বাগালী ইউনিয়নে ২ জন, মহারাজপুর ইউনিয়নে ৪ জন এবং আমাদী ইউনিয়নে ৩ জন, ডুমুরিয়া উপজেলার শরাপপুর ইউনিয়নে ৭ জন, সাহস ইউনিয়নে ৪ জন, শোভনা ইউনিয়নে ৫ জন, খর্ণিয়া ইউনিয়নে ৪ জন, রুদাঘরা ইউনিয়নে ২ জন, রঘুনাথপুর ইউনিয়নে ১ জন, সদর ইউনিয়নে ১ জন, রংপুর ইউনিয়নে ৪ জন, আটলিয়া ইউনিয়নে ৫ জন, মাগুরাঘোনা ইউনিয়নে ৯ জন, ভান্ডারপাড়া ইউনিয়নে ২ জন, গুটুদিয়া ইউনিয়নে ৩ জন, মাগুরখালি ইউনিয়নে ১ জন এবং ধামালিয়া ইউনিয়নে ২ জন প্রার্থী রয়েছেন।
জেলা বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্য জিএম কামরুজ্জামান টুকু জানান, বাকি ১৪টি ইউনিয়নের আগ্রহী প্রার্থীরা শনিবারের মধ্যে আবেদনপত্র জমা দেবেন। এ ছাড়া মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ডুমুরিয়া উপজেলার নরণীয়া ও থুকড়া ইউনিয়ন বাদে অন্য ১৪টি ইউনিয়নের প্রার্থীদের স্বাক্ষাৎকার বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। শুক্রবার দাকোপ, বটিয়াঘাটা, পাইকগাছা ও ফুলতলা উপজেলার প্রার্থীদের সাক্ষাৎকার এবং শনিবার অন্য উপজেলাগুলোর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
মনোনয়ন বোর্ডের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, সকল প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ শেষে যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তের পর আগামী ৮/১০ দিনের মধ্যে প্রার্থীতা চূড়ান্ত করা হবে।