• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন |

কৃষকদের কোনো সুযোগ-সুবিধা বাড়েনি : মেনন

মেনননড়াইল : বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লেও কৃষকদের কোনো সুযোগ-সুবিধা বাড়েনি। তাই কৃষিপণ্যের ন্যায্যমূল্যসহ কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।

শনিবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্লার মাঠে জাতীয় কৃষক সমিতির দুদিনব্যাপী কেন্দ্রীয় ষষ্ঠ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে ৫০টি জেলার হাজারো কৃষক সমাবেত হন। আজ রোববার দুপুরে কাউন্সিল অধিবেশন শেষ হবে।

জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসানের সভাপতিত্বে¡ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস, কৃষক নেতা আনিসুর রহমান মল্লিক, মাহামুদুল হাসান মানিক, নড়াইল-১ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, মনোজ সাহা প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ