রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম. আই ডিগ্রী কলেজের নবাগত অধ্যক্ষ শফিকুল ইসলাম রানা রোববার যোগদান করেছেন। এদিকে বিদায়ী অধ্যক্ষ মো. সাইদুর রহমান সরকার নবাগত অধ্যক্ষকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ উপলক্ষে অধ্যক্ষের কার্যালয়ে নবাগত ও বিদায়ী অধ্যক্ষকে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব রাজারহাট, পাঠকজমিন, শিক্ষক প্রতিনিধি, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস ছালাম মাষ্টার, জাপা নেতা জাকির হোসেন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি সাজেদুর রহমান মন্ডল চাঁদ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রেসক্লাবের সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সা. সম্পাদক রনজিৎ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, কোষাধ্যক্ষ মো. এনামুল হক, প্রেসক্লাব সদস্য মাহফুজার রহমান মনু, এএস লিমন, ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা সোহেল পারভেজ প্রমূখ।