সিসি নিউজ: সৈয়দপুরে ধর্ষনের মামলায় জেলা কারাগারে পরীক্ষা দিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী হলেন জেলার সদর উপজেলার সংগলশী গ্রামের হামিদুল হকের ছেলে এবং সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন (১৬)। মানবিক বিভাগের এ পরীক্ষার্থীর এসএসসি’র রোল নম্বর হলো ৫৯০৭২৩। সে জেলার সৈয়দপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামী।
মামলার বিবরনে জানা যায়, অভিযুক্ত আনোয়ার হোসেন গত ২৫ জানুয়ারী সন্ধ্যায় জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিন সোনাখুলী মুন্সীপাড়া গ্রামের এসলাম উদ্দিনের অষ্টদশী মেয়েকে মোবাইলের মাধ্যমে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে। এরপর বাড়ির অদুরে একটি বাঁশঝাড়ে সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েটিকে জোর করে ধর্ষন করেন। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে মামলার বাদী মেয়ের মা তাহেরা খাতুন সহ এলাকাবাসী তাদের বিবস্ত্র অবস্থায় আটক করে। এরপর তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মেয়ে পক্ষ চার দিন আটক করে রেখে গত ২৯ জানুয়ারী শুক্রবার সৈয়দপুর থানায় তুলে দিয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রবিবার আনোয়ার হোসেন নীলফামারীর আদালতে আত্বসমর্পন করে জামিন চাইলে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায় এবং জেলখানা থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার আদেশ দেন। এরই প্রেক্ষিতে আজ সোমবার সে জেলখানা হতে পরীক্ষায় অংশ নেয়। নীলফামারী জেলা কারাগারে এ বছর একজন হাজতি পরীক্ষায় অংশ নিয়েছেন। নীলফামারী জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগ একজন পরীক্ষার্থী জেলখানা থেকে পরীক্ষা দেবার বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য যে, জেলার ২১টি কেন্দ্রে এসএসসিতে ১৪হাজার ৯৪৯জন, দাখিলে ৭টি কেন্দ্রে ২হাজার ৪১জন, এসএসসি ভোকেশনালের ৬টি কেন্দ্রে ১হাজার ৩২৬জন এবং ভোকেশনালে দাখিলের ৫টি কেন্দ্রে ৮৫জন পরীক্ষার্থীর অংশগ্রহনের কথা ছিল। এর মধ্যে অনুপস্থিত ছিল ৮১জন। এ ছাড়া পরীক্ষা হলে নিয়ম ভঙ্গ করায় দাখিল ভোকেশনালে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একজন পরীক্ষার্থীতে বহিস্কার করা হয়েছে। পরীক্ষা শেষে জেলা প্রশাসনের শিক্ষা শাখা সুত্র জানায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮১ জন। এর মধ্যে এসএসসিতে ২৪ জন, দাখিলে ৩৮ জন, এসএসসি ভোকেশনালে ১৭জন ও দাখিল ভোকেশনালে ২জন।