পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাও জেলার পীরগঞ্জ পৌরসভার দায়িত্বভার নবনির্বাচিত পরিষদ মেয়র ও সদস্যদের কাছে ২ ফেব্রুয়ারী বিকেলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পৌরসভার সচিব বাবু হরিপদ রায়ের সভাপতিত্বে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় হস্তান্তর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো.ইমদাদুল হক, ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজলা আ’লীগের সাধারন সম্পাদক মো.আখতারুল ইসলাম, মেয়র কশিরুল আলম, বিদায়ী মেয়র রাজিউর রহমান রাজু, কাউন্সিলর হাসিনুর রহমান লাল, মাহবুব রশিদ রশিদুল, আমিনুল ইসলাম, পৌর কর্মচারী সংসদের সভাপতি কামরুল ইসলাম ও স্যানিটারী ইন্সপেক্টর মো.নজরুল ইসলাম প্রমূখ। আনুষ্ঠানিক এই দায়িত্ব হস্তান্তরের বিষয়টি অজ্ঞাতকারনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি। উল্লেখ্য গত ৫ বছরে এই পৌরসভার বার্ষিক বাজেট অধিবেশন গুলোতেও স্থানীয় সাংবাদিকদের উপেক্ষা করা হয়েছে। অথচ প্রচলিত বিধান অনুসারে সাংবাদিক সম্মেলনে বাজেট ঘোষনা করার নিয়ম রয়েছে এবং সারাদেশের পৌরসভাগুলোতে তেমটাই করা হয়ে থাকে।
সূর্যের হাসি ক্লিনিকে টিকাদান কর্মসূচীর উদ্বোধন
ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় সুর্যের হাসি ক্লিনিকে বৃহষ্পতিবার সম্প্রসারিত টিকাদান কর্মসুচি (ঊচও) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মজিদ উপস্থিত থেকে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্লিনিক ম্যানেজার ফারহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা পঃ পঃ কর্মকর্তা সুব্রত রায়, ক্লিনিক পরিচালক ডাঃ মিনাল কান্তি রায়,অন্যান্যের মধ্যে ক্লিনিক ম্যানেজার ফারহানা আকতার, নব নির্বাচিত মহিলা কাউন্সিলর মোছাঃ খোতেজা বেগম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ হাফিজ উদ্দীন, মোঃ মুসলিম উদ্দীন, মেডিক্যাল টেকনলোজিষ্ট(ইপিআই)মোঃ মোস্তাফা আলম ও মানবাধিকার কর্মী মোছাঃ নাহিদা পারভীন রিপা প্রমুখ। ঠিকাদান কর্মসূচিতে গণমাধ্যমকর্মী সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।