• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

রাজশাহীতে জামায়াতের নারী কর্মীসহ আটক ১৩

জামায়াতরাজশাহী : রাজশাহীর দুর্গাপুরের সিংগা গ্রামে শুক্রবার দুপুরে গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের প্রাক্তন আমির হাফেজ মোহাম্মদ নুরুজ্জামানসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে ১০ জন নারী। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদী বই জব্দ করা হয়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, উপজেলা জামায়াতের প্রাক্তন আমির মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বর্তমানে এসব মামলায় আদালত থেকে তিনি জামিনে আছেন। তার বাড়িতে গোপন বৈঠকের সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ