• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় রিকশাচালক আটক

133822_1মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার গাজী নবগ্রাম এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন আবদুর রাজ্জাক (৩০) নামে এক রিকশাচালক। শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় পুলিশ ওই রিকশাচালককে আটক করেছে। তিনি নবগ্রাম এলাকার মৃত মফজেল শেখের ছেলে।

আর পার্শ্ববর্তী সরুপাই ঋষিপাড়া গ্রামের এক দিন মজুরের মেয়ে ওই শিক্ষার্থী গাজী নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্বজন ও স্থানীয়রা জানায়, সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে হেঁটে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিদ্যালয়ের অদূরে পৌছলে মেয়েটির মুখ চেপে ধরে পাশের ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন রাজ্জাক। এ সময় মেয়েটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিলে এলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় পুলিশে খবর দেন মেয়েটির স্বজন ও স্থানীয়রা। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুপুরে নিজ এলাকা থেকে রাজ্জাককে আটক করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সময় মতো স্থানীয়রা এগিয়ে আসায় ধর্ষণের কবল থেকে রক্ষা পেয়েছে ওই শিক্ষার্থী। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই রিকশাচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ