চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। মাদকের টাকার জন্য বাবর আলী (৩০) বাবা-মাসহ পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাবরের বাবা হাবিবুর রহমান সমবার সকালে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে বাবরকে পুলিশ র্ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা তাঁকে ছয় মাসের কারাদন্ড দেন। বাবরের বাড়ি উপজেলার পুটিমারী কাজলডাঙ্গা গ্রামে। বাবরের বাবা বলেন, বাবর গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের টাকার জন্য তাঁদের নানাভাবে নির্যাতন করতেন। এছাড়াও আমাকে হত্যারও হুমকি দিয়ে আসছে। তাই ছেলেকে ভালো করতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকাসক্ত বাবর তাঁর বাবাসহ পরিবারের লোকজনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তার বাবা মাদক (গাজা)সহ তার ছেলেকে ধরিয়ে দিয়েছেন। ভ্রার্ম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর বাবরকে কারাগারে পাঠানো হয়েছে।