দিনাজপুর প্রতিনিধি : শিক্ষা মন্ত্রনালয় ও দিনাজপুর শিক্ষা বোর্ডের বেধে দেয়া সময়ের মধ্যে¬ রংপুর বিভাগের ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেয়া অতিরিক্ত অর্থ ফেরতের ব্যাপারে লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন। ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান এ ব্যাপারে কোন জবাব দেয়নি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য জানান, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার সময়সীমা ছিল ৮ ফেব্র“য়ারী। এই সময়ে ১৯৫টির মধ্যে ১৪৩টি স্কুল ও মাদ্রাসা কর্তৃপক্ষ বোর্ডে লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন।
দিনাজপুর জেলার ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টি, লালমনিরহাটের ৪১টির মধ্যে ২৪টি, গাইবান্ধার ৩৫টির মধ্যে ১৩টি, পঞ্চগড়ের ১৮টির মধ্যে ১৫টি, নীলফামারীর ১৭টির মধ্যে ১৬টি এবং রংপুর জেলার ১৩টির মধ্যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে আদায়কৃত অতিরিক্ত ফি ফেরত দেয়ার ব্যাপারে লিখিত প্রতিবেদন শিক্ষা বোর্ডে জমা দিয়েছেন।
বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য আরো জানান, শিক্ষা মন্ত্রনালয়ের প্রেরিত তালিকার মধ্যে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কোন প্রতিবেদন জমা দেননি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।