দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ-এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৬-২০১৮) আগামী ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৯টি পদে দু’টি প্যানেল থেকে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এ নির্বাচনে ১২৫ জন ভোটার ভোট প্রদান করবেন।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ অফিস সূত্রে জানা গেছে, মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে দু’টি প্যানেল থেকে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। প্যানেল দু’টি হচ্ছে জাহেদ হোসেন-ফিরোজ শাহ পরিষদ ও মঞ্জুরুল ইসলাম-নজরুল ইসলাম সেলু পরিষদ।
জাহেদ হোসেন-ফিরোজ শাহ পরিষদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. জাহেদ হোসেন, সহ-সভাপতি মো. শাহেদ রিয়াজ, মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক আলী, দপ্তর সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক শ্রী রাজেশ কুমার, সাংগঠনিক সম্পাদক এম এ খালেক, কোষাধ্যক্ষ মো. মাহবুবুল হক চৌধুরী, সড়ক সম্পাদক শাহ মাসুদ কবির (বাবু), সহ-সড়ক সম্পাদক এস এম মামুনুর রহমান, আভ্যন্তরিন হিসাব নিরীক্ষক এএফএম আশিকুর রহমান চৌধুরী, যুগ্ম আভ্যন্তরিন হিসাব নিরীক্ষক মো. শাহজাহান সিরাজ, ৬টি সদস্য পদে মো. মিজানুর রহমান (মিজান), মো. গোলাম আজম (কাজল), নুর মোহাম্মদ, শ্রী অভিনয় কুমার দত্ত, মো. রেজাউল করিম ও মৃদুল কান্তি চৌধুরী।
অপরদিকে মঞ্জুরুল ইসলাম-নজরুল ইসলাম সেলু পরিষদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- সভাপতি পদে মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. আব্দুল হামিদ মজনু, মীর মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ মুন্না, দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার, যুগ্ম দপ্তর সম্পাদক মো. রইচ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার আগরওয়ালা, কোষাধ্যক্ষ মো. রেজাউল আলম মানিক, সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহ-সড়ক সম্পাদক মো. আরিফুল আলম, আভ্যন্তরিন হিসাব নিরীক্ষক আবু সালেহ মো. ইব্রাহিম, যুগ্ম আভ্যন্তরিন হিসাব নিরীক্ষক মো. মিজানুর রহমান, ৬টি সদস্য পদে কান্ত লাল সাহা, খন্দকার বেলাল হোসেন, মো. আনোয়ার পারভেজ, মো. আলী আশরাফ, সুবিনয় রায় ও সঞ্জয় কুমার সাহা।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাড. আশফাক আহম্মেদ এবং সদস্য হিসেবে দায়িত্ব পারন করবেন এ্যাড. সুবাস চন্দ্র রায় ও এ্যাড. ইকবাল রায়হান সোহেল। এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন এ্যাড. মো. আব্দুল লতিফ এবং সদস্য হিসেবে থাকবেন এ্যাড. আজিজুল ইসলাম জুগলু ও এ্যাড. মো. আব্দুস সাঈদ।
আগামী ১৯ ফেব্রুয়ারী দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয়ে সকাল ৮ হতে বিকেল ৪টায় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে মালিক গ্রুপের ১২৫ জন ভোটার ভোট দিয়ে দু’বছরের জন্য ১৯ জন প্রার্থীকে নির্বাচিত করবেন। ইতোমধ্যে মালিক গ্রুপের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফিরোজ শাহ।