• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিঙ্গাদের সংখ্যা জানতে বাংলাদেশে জরিপ শুরু

রোহিঙ্গাসিসি ডেস্ক: বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের চিহ্নিত করতে নতুন করে জরিপের কাজ শুরু হয়েছে। মিয়ানমার থেকে এই রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে আসে। দুটি শরণার্থী শিবিরে গত প্রায় দু দশকের বেশি সময় ধরে বাস করছে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী।

কিন্তু এর বাইরে আরো হাজার হাজার শরণার্থী মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোতে আশ্রয় নিয়েছে বলে ধারণা করছে বাংলাদেশ সরকার।

এরকম অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা অন্তত পাঁচ লাখ বলে মনে করা হয়।

কক্সবাজার, বান্দরবানসহ ছয়টি জেলায় এরকম অনিবন্ধিত রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের তালিকা তৈরির কাজ শুক্রবার শুরু করা হয়।

কর্মকর্তারা বলেছেন, জেলাগুলোর স্থানীয় মানুষ এবং রোহিঙ্গাদের মাঝে প্রচারণা চালিয়ে তাদের উদ্বুদ্ধ করে এই তালিকা তৈরি করা হচ্ছে।

বাংলাদেশ সরকার এই প্রথম অনিবন্ধিত বা অবৈধভাবে থাকা রোহিঙ্গাদের সংখ্যা নির্ণয়ের উদ্যোগ নিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই জরিপে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ