ঢাকা: রাজধানীর মালিবাগ-মৌচাক মার্কেটের পাশে লিলি প্লাজার দ্বিতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূতপ্রাত হলে প্রায় একঘণ্টা চেষ্টায় তা নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মার্কেটের দ্বিতীয় তলার একটি কফি হাউজ থেকে আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানান, আগুন নেভাতে খিলগাঁও ও তেজগাঁও ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট কাজ করে।
অগ্নিকাণ্ডে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।