সিসিনিউজ: বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলায় ইসলাম ও রাসুল অবমানকর অশ্লীল বই প্রচারের তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ড তুহিন মালিক। তিনি তার ফেসবুকে লিখেছেন,
তীব্র প্রতিবাদ জানাচ্ছি – আমাদের প্রানপ্রিয় নবী (সাঃ) ও নবী পত্নীদের নিয়ে রচিত চরমতম অবমাননাকর অশ্লীল একটি বই এবারের একুশে বইমেলায় বিক্রি হচ্ছে ।
বইমেলার ১৯১ নং স্টলে ‘ব- দ্বীপ’ প্রকাশন বের করেছে ‘ইসলাম ও বিতর্ক’ নামক নবীকে অবমাননাকর অশ্লীল এই বইটি। বইটির ২৯-৩১ পৃষ্ঠায় (‘ইসলাম ও বির্তক’, অধ্যায়: “মুসলিম মানসে যৌন বিকৃতি”, প্রকাশনী- ব-দ্বীপ প্রকাশন, বইমেলা স্টল-১৯১)। আমাদের নবীকে নিয়ে ক্ষমার অযোগ্য অশালীন অবমাননাকর মনগড়া সব গল্প ছাপানো হয়েছে । যা এখানে বলা বা লেখার অযোগ্য ।
সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে (বইমেলার নীতিমালা ১৩ এর (১৩) অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের বই বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্বেও) ইসলাম ধর্ম অবমাননাকর এই বইটি কি করে বইমেলায় বিক্রি হচ্ছে ?
অবিলম্বে ইসলাম ধর্ম অবমাননাকর এই বইটি সম্পুর্ন নিষিদ্ধ করে এর লেখক, প্রকাশক ও বিক্রেতাদের আইনে সোপর্দ করে কঠোর শাস্তি নিশ্চিত করতেই হবে ।