গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক হত্যা মামলার আসামি জুয়েল (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর রাতে টঙ্গীর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই দীলিপ জানান, গত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় র্যাব-১ সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। লাশ টঙ্গী থানায় রাখা হয়েছে।