• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিআরটিসির নারী কর্মচারীকে ধর্ষণ

ধর্ষনবগুড়া: বিআরটিসি বগুড়া বাস ডিপোর এক বাস চালক অফিসে চুক্তিভিত্তিক কর্মরত এক নারী কর্মচারীকে ধর্ষণ করেছে। ওই নারী কর্মচারী এ ঘটনায় বাস ডিপোর ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি। একটি মহল ধর্ষণের ঘটনাটি আপোসের মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।   বিআরটিসি বগুড়া বাস ডিপোতে একজন মৃত বাস চালকের কিশোরী মেয়েকে কম্পিউটার শাখায় মানবিক কারণে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। একই ডিপোর বাসচালক আবুল বাশার (৩৫) ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দিয়ে গত ৯ ফেব্রুয়ারি শহরের খান্দার এলাকায় তার বাসায় নিয়ে যায়। বাসায় কেউ না থাকার সুযোগে আবুল বাশার ওই কিশোরীকে জোর করে ধর্ষণ করে।   গত বৃহস্পতিবার ধর্ষিতা এ বিষয়ে বিআরটিসি বগুড়া বাস ডিপো ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দেয়। এরপর পাঁচদিন অতিবাহিত হলেও বাসচালক আবুল বাশারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে আবুল বাশার নানা কৌশলে ঘটনাটি আপোসের মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।   অভিযুক্ত বাসচালক আবুল বাশার অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্রমূলক তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে আপোস করা হয়েছে।  বিআরটিসি বাস ডিপোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রুহুল আমীন জানান, মেয়েটির বক্তব্য অনুযায়ী তার অসহায়ত্বের সুযোগ নিয়ে আবুল বাশার তাকে ধর্ষণ করেছে। ইউনিয়নের পক্ষ থেকে ম্যানেজারকে জানালে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন। লিখিত অভিযোগ দেয়ার পরে অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।   বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার নিহার রঞ্জন মজুমদার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ধর্ষিতার বক্তব্য শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ