• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে নতুন ভোটার ১০ হাজার ১১২ জন

নির্বাচনচিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নতুন ভোটার বেড়েছে ১০ হাজার ১১২ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৪৩ জন মহিলা ৫ হাজার ১৬৯ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ২ লক্ষ ১৫১ জনের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯৪ জন মহিলা ভোটার ৯৯ হাজার ৬৫৭ জন ছিল। ২০১৫ সালে নতুন ভোটার তালিকা শুরু হলে উপজেলায় ১০ হাজার ১১২ জন ভোটার বৃদ্ধি হয়। নতুন নিবন্ধিত সহ বর্তমানে উপজেলায় ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ১০ হাজার ২৬৩ জন তার মধ্যে পুরুষ ১ লক্ষ ৫ হাজার ৪৩৭ জন ও মহিলা ১ লক্ষ ৫ হাজার ২৬ জন ভোটারের সংখ্যা বৃদ্ধির কারনে নির্ধারিত ১০৯ কেন্দ্রের বেশি অতিরিক্ত কেন্দ্র করার ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার বানু জানান বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে কমবেশি হতে পারে। তবে ভোটারদের সুবিধার্থে বুথের সংখ্যা বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ