চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নতুন ভোটার বেড়েছে ১০ হাজার ১১২ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৪৩ জন মহিলা ৫ হাজার ১৬৯ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ২ লক্ষ ১৫১ জনের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯৪ জন মহিলা ভোটার ৯৯ হাজার ৬৫৭ জন ছিল। ২০১৫ সালে নতুন ভোটার তালিকা শুরু হলে উপজেলায় ১০ হাজার ১১২ জন ভোটার বৃদ্ধি হয়। নতুন নিবন্ধিত সহ বর্তমানে উপজেলায় ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ১০ হাজার ২৬৩ জন তার মধ্যে পুরুষ ১ লক্ষ ৫ হাজার ৪৩৭ জন ও মহিলা ১ লক্ষ ৫ হাজার ২৬ জন ভোটারের সংখ্যা বৃদ্ধির কারনে নির্ধারিত ১০৯ কেন্দ্রের বেশি অতিরিক্ত কেন্দ্র করার ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার বানু জানান বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে কমবেশি হতে পারে। তবে ভোটারদের সুবিধার্থে বুথের সংখ্যা বাড়বে।