• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

এসএসসি পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিষ্কার

বহিস্কারদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির রসায়ন (তত্বীয়) পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিনের পরীক্ষায় ১৯৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) রসায়ন (তত্বীয়) পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ১ লাখ ২১ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২১ হাজার ১১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৯৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ওই পরীক্ষায় দিনাজপুর জেলায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ১৬ শতাংশ। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবারে রংপুর বিভাগের ৮ জেলা নিয়ে গঠিত শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৫৫৮টি বিদ্যালয় হতে ১ লাখ ৪৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৭৭ হাজার ৩০৮ জন ছাত্র ও ৭২ হাজার ৫৯২ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৩২ হাজার ৮১৫, অনিয়মিত পরীক্ষার্থী ১৬ হাজার ৮৩৫ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৫০ জন। ২৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ