• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |

বীরগঞ্জে ক্ষুদে ফুটবল যোদ্ধাদের গণ-সংবর্ধণা

18.02.2016 FOOTBALLবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট -২০১৫ এর জাতীয় পর্যায়ের চুড়ান্ত খেলায় রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৮১ নং মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় খেলোয়াড় ও স্কুলের কর্মকর্তাদের গণসংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় পুরাতন শহীদ মিনার চত্তরে ক্ষুদে খেলোয়াড়দের এই গৌরবজ্জল সাফল্যে  গণসংবর্ধণা প্রদান করা হয়।

বীরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থার আয়োজনে গণসংবর্ধণা অনুষ্ঠানে ক্ষুদে খেলোয়াড়দের ফুল ও জাতীয় পতাকা হাতে তুলে দিয়ে বরন করে নেন  বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়,বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, দুর্নিতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন আহম্মেদ,শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক,মরিচা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাদশা, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিল, সুজালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ওসি (প্রশাসন) মোঃ জাহাঙ্গীর হোসেন,পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু,বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব গোলাম আজম কাজল, জ্যেসনা ফিলিং স্টেশনের প্রপাইটার রতন কুমার সাহা রে ন্টু,বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, সাধারন সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম,কোষাধ্যক্ষ দশরথ রায় বাবুল সহ সর্বস্তরের জনসাধারন।
অনুষ্ঠানে বীরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থার সকল সদস্য এবং  বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ