• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত করল মালয়েশিয়া

malasiaসিসি ডেস্ক: বাংলাদেশসহ অন্য দেশ থেকে শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে মালয়েশিয়ার সরকার। দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি আহমেদ জাহিদ হামিদির বরাত দিয়ে মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন এ খবর দিয়েছে।

শুক্রবার দেশটির সেনাসদস্যদের সঙ্গে এক সভা শেষে আহমেদ জাহিদ বলেন, আমরা সব নিয়োগকর্তাদের স্থানীয় শ্রমিক নিয়োগের জন্য অনুপ্রেরণা দিচ্ছি।

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বর্তমানে যে সব অবৈধ শ্রমিক আছে তাদেরকে আটক ও বিতাড়িত করা হবে।

এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় (জিটুজি প্লাস পদ্ধতি) মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ ও মালয়েশিয়ার পক্ষে এতে সই করেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম ও মানবসম্পদমন্ত্রী দাতো রিচার্ড রায়ট আনাক জায়েম।

সমঝোতা সইয়ের পর সেবা, নির্মাণ, কৃষি, বনায়ন ও অবকাঠামো এই পাঁচ খাতে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক মালয়েশিয়া যেতে পারবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ