তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বর্তমানে যে সব অবৈধ শ্রমিক আছে তাদেরকে আটক ও বিতাড়িত করা হবে।
এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় (জিটুজি প্লাস পদ্ধতি) মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ ও মালয়েশিয়ার পক্ষে এতে সই করেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম ও মানবসম্পদমন্ত্রী দাতো রিচার্ড রায়ট আনাক জায়েম।
সমঝোতা সইয়ের পর সেবা, নির্মাণ, কৃষি, বনায়ন ও অবকাঠামো এই পাঁচ খাতে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক মালয়েশিয়া যেতে পারবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।




