• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লোড-আনলোড শ্রমিকদের অনির্দিষ্ট কালের ধর্মঘট

Lalmonirhat day labar News-25-02-16.pic-1লালমনিরহাট প্রতিনিধি : বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরী বৃদ্ধির দাবীতে লালমানরহাট জেলা বিসিআইসি (বাফা) সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকরা অনির্দিষ্ট কালের ধর্মঘট ডেকেছে। এতে করে লামনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে বিসিআইসি (বাফা) সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকরা অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেন।
এ বিষয়ে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুল ইসলাম বাবু জানান, ঠিকাদারদের কারনে শ্রমিকরা ৭ মাস থেকে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
জানা গেছে, সার গোডাউনের ৩ শত লোড-আনলোড শ্রমিক রয়েছে। তাদের অভিযোগ ৭মাস থেকে বিসিআইসি’এর সার লোডিং মজুরী পরিশোধ বন্ধ রয়েছে। এছাড়া পূর্বে ১৭ টাকা ৮০ পয়সা মজুরী ছিল কিন্তু সম্প্রতি তা কমিয়ে সাড়ে ৫টাকা করা হয়েছে ।
এ বিষয়ে বিসিআইসি (বাফা) সার গোডাউনের ইনচার্জ আব্দুল হানিফ জানান, জুন ২০১৫ থেকে ১৬ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন বিল সংশ্লিষ্ট দফ্তরে পাঠানো হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যেই এ বেতন শ্রমিকরা পাবেন।
লালমনিরহাট জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জ্মাান মনির জানান, বাফা‘র সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীটি যৌক্তিক। তিনি বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে লোড-আনলোড শ্রমিকদের মজুরী টন প্রতি ৪০ টাকা নির্ধারন ও বকেয়া মজুরী দ্রুত পরিশোধের দাবী করছি। তা না হলে জেলার সকল শ্রমিকরা বাফা‘র সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ