বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জিহাদি বই ও প্রশিক্ষন ব্যানার সহ তিন শিবির কর্মিকে আটক করেছে বদরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রামনাথপুর ইউপির রামকৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের ফজলার রহমানের বাড়িতে শিবিরের কর্মী সমাবেশ চলছিল। গোপন সংবাদের ভিক্তিতে এস আই সিরাজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাদের আটক করে। আটককৃতরা হলেন, রংপুর পীরগাছা উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে এনামুল হক (২৪), একই উপজেলার রামগোপাল গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আলামিন (১৮), গঙ্গাচড়া উপজেলার হাজিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রেজাউল কবির (১৮) ।
বদরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এতে জিহাদী বইসহ প্রশিক্ষন ব্যানার জব্দ করা হয়েছে। যা শিবিরের সৈয়দপুর কলেজ শাখার কথা উল্লেখ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।