পদবি পরিবর্তন, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতাদি প্রদানসহ সব সুযোগ-সুবিধা প্রদান, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করণে পারিবারিক পেনশন প্রথা চালুর দাবিতে দু’দিনের কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানান বাপসা জেলা কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।
নীলফামারী সদর উপজেলা পরিষদের সামনে বাপসা সদর কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও জেলা কমিটির অর্থ সম্পাদক নুর ইসলামের নেতৃত্বে কর্মসূচি শুরু করেছেন সচিবরা।
বাপসা নীলফামারী সদর উপজেলা সভাপতি আব্দুল মান্নান জানান, দাবি আদায়ের জন্য আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার ডিসি অফিস চত্বরে এবং ৮মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।



নীলফামারী প্রতিনিধি: তিনদফা দাবি বাস্তবায়নে দুইদিনের কর্মবিরতি শুরু করেছেন নীলফামারী জেলার ৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে আন্দোলনকারীরা অফিস না করে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়েছেন।
