• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মিশরপ্রধানকে অনলাইনে ‘বিক্রি’র বিজ্ঞাপন!

egypt_sisi_ebayসিসি ডেস্ক: দেশের জন্য প্রয়োজনে নিজেকেই বিক্রি করে দেবেন, বলেছিলেন মিশরীয় রাষ্ট্রপ্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি। এরপর অনলাইনে কেনাবেচার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্ল্যাটফর্ম ই-বেতেই তাকে ‘বিক্রির জন্য তুলে দেওয়া হয়েছে’!

মিশরের সাবেক সেনাপ্রধান সিসি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইসলামপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ মুরসিকে পদচ্যুত করে ক্ষমতাগ্রহণ করেন। বুধবার উন্নয়ন পরিকল্পনার খসড়া ঘোষণার পর থেকেই তিনি ব্যাপক বিদ্রূপের শিকার হচ্ছেন বলে জানিয়েছে বৃটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি আমার পক্ষে নিজেকে বিক্রি করে দেওয়া সম্ভব হতো, তাহলে আমি তাই করতাম।’ এ সময় তিনি সরকারি কোষাগারে দানের জন্যও মিশরীয়দের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন।

এরপরই এক ই-বে ব্যবহারকারী সিসি’র ‘ইচ্ছেপূরণে’ তাকে বিক্রির জন্য একটি বিদ্রূপাত্মক পেইজে পোস্ট দেন। এরপর সিসিকে কিনতে চাওয়া শতাধিক ই-বে ব্যবহারকারীর দরাদরিতে সিসির মূল্য এক লাখ তিনশ’ ডলারে উঠে আসে। পরে বুধবার পোস্টটি মুছে দেওয়া হয়।

‘বিক্রির জন্য পণ্য হিসেবে’ সিসি’র বিবরণে তার একটি হাস্যোজ্জ্বল ছবি দেওয়া হয়েছিল এবং তাকে ‘সামান্য ব্যবহৃত’ সেনাপ্রধান ও সামরিক পটভূমির দিক থেকে দর্শনতত্ত্বে পণ্ডিত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। ফরেইন পলিসি’র অনুবাদ সূত্রে জানা গেছে এ তথ্য।

‘সিসিকে কিনতে আগ্রহী’ এক ক্রেতা ‘পণ্যের বিষয়ে’ আরো তথ্য চাইলে বিক্রেতা ‘ড. মোটাউন’ জানান, রাষ্ট্রপ্রধান হিসেবে সিসিকে ‘তার সাবেক মালিকরা (পারস্য উপসাগরীয় আরব সাম্রাজ্য)’ ব্যবহার করেছেন।

‘পণ্যের বর্ণনায়’ আরো লেখা ছিল- ‘শোনো বিশ্ব আমরা কুখ্যাত মিশরীয় ফিল্ড মার্শাল ও সামরিক অভ্যুত্থানের নেতা আব্দেল ফাত্তাহ আল-সিসিকে ই-বেতে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। মিশরের অর্থনীতিকে সংকট থেকে বাঁচাতে যেন আপনাদের (মিশরীয় জনতা) বিক্রি করতে না হয়, সেজন্যই তাকে বিক্রির সিদ্ধান্ত… ফিল্ড মার্শাল নিজেই বলেছেন যে যদি তাকে বিক্রি করা হলে কোনো সাহায্য হয়, তাহলে বিক্রি হতে তিনি দ্বিতীয়বার ভাববেন না। তাই তার হয়ে আমরাই একাজ করে দিচ্ছি। আমাদের জন্য এবং মানবতার স্বার্থে… দয়া করে এবার মিশরকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে স্বাধীন করতে সিসিকে কিনতে এগিয়ে আসুন… আপনারা পস্তাবেন না নিশ্চিত!’

প্রসঙ্গত, মিশরের সেনাপ্রধান থাকাকালীন সিসি সৌদি আরবের ঘনিষ্ঠ ছিলেন এবং গত বছর নিজেকে বিশ্বনেতা, গোয়েন্দা বিশেষজ্ঞ, রাজনীতিবিদ এবং ‘মহান দার্শনিক’দের কাছে তথ্য সরবরাহের জন্য সৃষ্টিকর্তার পাঠানো দূত হিসেবে আখ্যায়িত করেছিলেন।

রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং জঙ্গিবাদের কারণে দিন দিন দুর্বলতর হয়ে পড়ছে মিশর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ