• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

বাউবির বিএ/বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

বাউবিসিসি নিউজ: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৪ এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭৫ দশমিক ০৬। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬ হাজার ৫৯৫ জন। আর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯৭৪ জন।

রোববার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরুষ শিক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৮৪৫ জন এবং পাশের হার শতকরা ৭৩ দশমিক ১৫। পরীক্ষায় মহিলা শিক্ষার্থী ছিলেন ১৭ হাজার ১২৯ জন এবং তাদের পাশের হার শতকরা ৭৭ দশমিক ১৬। একই সঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের দুই লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে।

এ পরীক্ষার ফল বাউবির সকল আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল (www.bou.ac.bd) এবং সেমিস্টারভিত্তিক ফলাফল (www.exam.bou.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পেতে bou<space>student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ