• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

নীলফামারীতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

আত্মহত্যানীলফামারী প্রতিনিধি: রিপা আকতার (১৪) নামের এক নবম শ্রেনীর ছাত্রীর লাশ পুলিশ উদ্ধার করেছে। মায়ের সাথে অভিমান করে শনিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে সে নিজ বাসার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়। আজ রবিবার  রিপার লাশের ময়নাতদন্ত করা হয় জেলার মর্গে। রিপা জেলা সদরের মা ও শিশুকল্যান কেন্দ্রের  গাড়ী চালক আব্দুর রশিদের মেয়ে।

নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ রবিবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ