• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিহতপটুয়াখালী: পটুয়াখালী সদরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মাওলা মৃধা (৩৫)।

সোমবার ভোরে শহরের হেতালিয়া বাদঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ফজলুর রহমান বলেন, মাওলা মৃধার বিরুদ্ধে সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। র‌্যাব তার গুলিবিদ্ধ লাশ পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসে।

মাওলা মৃধা পটুয়াখালী শহরের কালিকাপুরের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ