• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এটিএম জালিয়াতি: বিদেশিসহ ৩ ব্যাংক কর্মকর্তা ফের রিমান্ডে

এটিএম জালিয়াতিঢাকা: বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জালিয়াত চক্রের হোতা সন্দেহে গ্রেপ্তার পোল্যান্ডের এক নাগরিক ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তার দ্বিতীয় দফায় পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড মঞ্জুর হওয়া চারজন হলেন- পোল্যান্ডের পিটার  পিটার মাজুরেক এবং সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোকসেদ আল মাকসুদ, রেজাউল করিম ও রেফাত আহমেদ ওরফে রনি।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত চারজনকে ছয়দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুনঃরায় আটদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালত।

গত ২২ ফেব্রুয়ারি সকালে গুলশান থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত পোলিশ নাগরিক পিটার মাজুরেকের কাছ থেকে জব্দ করা হয় জার্মানির একটি পরিচয়পত্র ও পাসপোর্ট। ওইদিনই দুপুরে হাজির করার পর আদালতের অনুমোদনে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয় তাদের।

গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বনানী থানায় ইউসিবি ব্যাংক এবং পল্লবী থানায় সিটি ব্যাংক আলাদা দু’টি মামলা করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জালিয়াতির ঘটনায় ৪টি ব্যাংকের ৪০ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের হিসাব থেকে প্রায় ২১ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ