• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফরিদপুরে স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাফরিদপুর: মাদক সেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলায় বেলায়েত হোসেন দুলাল (৪৭) নামে এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

বেলায়েত হোসেন দুলাল স্থানীয় জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্র বলছে, মাদক সেবনে বাধা দেওয়ায় লিটন মোল্যা নামে প্রতিবেশী এক মাদকাসক্ত তাকে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, কুপিয়ে জখম করার পর দুলালকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের রেজিস্ট্রার স্বপন বিশ্বাস জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হলেও তার আগেই তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ