• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জিম্বাবুয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

zimbawe_119068আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের রাজধানী হারারে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুলাবায়োর মধ্যকার প্রধান সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দেশটির পুলিশ প্রশাসন এ কথা জানায়।

এ ব্যাপারে পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, আমি নিশ্চিত করতে পারছি যে, বৃহস্পতিবার একটি বাস ও একটি মিনিবাসের মধ্যে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরো বলেন, উভয় চালকসহ ২৮ জন লোক ঘটনাস্থলেই মারা যায় এবং কোয়েকোয়ে হাসপাতালে ভর্তির পর অপর দুজন মারা যায়। আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তিনি বলেন, একটি বাসের টায়ার বিস্ফোরিত হলে এটি পার্শ্ব পরিবর্তন করে সড়কের অপর পাশে চলে যায়। এতেই দুর্ঘটনা ঘটে। অবস্থা দেখে মনে হয়, বাসের একজন বা উভয় চালকই দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন।

সূত্র: জ্যামাইকা অবজারভার, ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ