লালমনিরহাট প্রতিনিধি : অধিকার মর্যাদায় নারী পুরুষ সমান সমান এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১১ টায় উপজেলায় পরিষদের গেটে ঘন্ট্যা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। হাতীবান্ধা উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।