• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ

Dinajpur-09-03-2016 (1)দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন বলেছেন, খেলাধুলা একটি জনগোষ্ঠির শৃঙ্খলা ও সম্প্রীতির পরিচয় বহন করে। খেলাধুলা আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রেরণা যোগায়। খেলাধুলার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে বিকশিত করা যায়।
বুধবার (৯ মার্চ) দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন এ কথা বলেন। তিনি আরো বলেন, সারাবিশ্ব আজ বাংলাদেশকে হিসাব করছে। কারণ খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। সামনে আরো এগিয়ে যাবে। আজকের খেলোয়াড় শিক্ষার্থীরাই আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।
মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য ও বিদ্যালয়ের বিদে্যুৎসাহী সদস্য অধ্যাপক পরিমল চক্রবর্তী তপন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাসউদ আলম।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ