• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

লাগেজে করে বিমানে শিশু পাচার

বিমানআন্তর্জাতিক ডেস্ক : বিমানের টিকেটের খরচ এড়াতে ফ্রান্সের এক নারী লাগেজে করে শিশু পাচার করছিলেন ফ্রান্সের এক নারী। সোমবার রাতে ইস্তাম্বুল থেকে প্যারিসগামী একটি বিমান থেকে চার বছরের ওই শিশুকে উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই নারী ফ্রান্সের বাসিন্দা। তিনি হাইতি থেকে শিশুটিকে দত্তক নিয়েছেন। তার ট্রানজিট জোট ছিল ইস্তাম্বুল। শিশুটির জন্য বিমানের টিকেট না কিনে তাকে লাগেজের ভেতরে ভরে বিমানে ওঠেন তিনি। বিমানে ওঠার তিনি শিশুটিকে লাগেজ থেকে বের করে তার পায়ের কাছে একটি কম্বল দিয়ে ঢেকে রাখেন। তবে শিশুটির টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়লে সে নড়াচড়া শুরু করে। বিষয়টি ওই নারীর পাশের যাত্রীর নজরে পড়লে তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে খবর দেন। পরে ওই নারীর পায়ের নিচে কম্বলের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি ফরাসি কর্তৃপক্ষকে জানালেও ওই নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পরে ফ্রান্সের চার্লস দ্যা গল বিমানবন্দরে ওই নারী ও শিশুটিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ