• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালয়েশিয়ায় অনাহারী ২৭ বাংলাদেশিকে উদ্ধার

136952_1সিসি নিউজ: মালয়েশিয়ার পুলিশ মানবপাচারকারীদের খপ্পরে পড়া ২৭ জন অবৈধ বাংলাদেশিকে উদ্ধার করেছে। মালয়েশীয় দৈনিক স্টার অনলাইন জানায়, এসব বাংলাদেশি মানবপাচারকারীদের মালয়েশিয়া আসার জন্য ১৫ হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) করে দিয়েছে। তাদেরকে পাচারকারীরা কেবল একবেলা পানি ও রোটি চানাই (পরোটা) দিতো। এরা সবাই ছিল বেকার ও অনাহারী। যেখানে তাদেরকে রাখা হয়েছিল, সেখানে মেঝেতেই তাদের ঘুমাতে হতো।

প্রতিবেদনে জানানো হয়, ২ ফেব্রুয়ারি এসব বাংলাদেশি শ্রমিক কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। পরে তাদের এজেন্ট তাদেরকে শাহা আলমে নিয়ে গেলে অনুমোদন না থাকায় তাদেরকে কাজে নিতে অস্বীকৃতি জানায় সেখানাকার কারখানা মালিকরা। পরে তাদেরকে জোহর বারুতে নিয়ে যাওয়া হলে সেখানেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সোমবার তাদেরকে পেনাং নিয়ে যাওয়া হলে পুলিশ বিষয়টি জানতে পারে। এসময় তিন মালয়েশীয়কে আটক ও ২৭ জন বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়।

পেনাংয়ের পুলিশ প্রধান দাতো আব্দুল ঘাফার রাজাব বলেন, তামার দেসা মুরানির একটি দ্বিতল শিল্পভবন থেকে ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তার ছিল শারীরিকভাবে দুর্বল। তাদেরকে কেবল পানি ও রুটি চানাই খেতে দেওয়া হতো। সিমেন্টের ঠাণ্ডা মেঝেই ছিল তাদের বিছানা।  পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাগান লালাং বাটারওয়ার্থ নামের একটি ওয়ার্কশপ থেকে আরো ১০ বাংলাদেশিকে আটক করা হয়। এদের কারোরই কাজের অনুমতিপত্র নেই। তাদের কাছে কেবল পাসপোর্টের ফটোকপি ছাড়া অন্যকোনো কাগজপত্র পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ