• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রথম শ্রেণির চাকরির শুরুতে নবম গ্রেডে বেতন

সরকারী লোগোঢাকা: সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্যাডার-ননক্যাডার বৈষম্য দূর হচ্ছে। এখন থেকে সবাই নবম গ্রেডে সরকারি চাকরিতে যোগ দেবেন।

সব প্রথম শ্রেণির চাকরির শুরুতে বেতন হবে নবম গ্রেডে। আর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের (সরকারি কলেজের শিক্ষক) টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পরিবর্তে ৫০ শতাংশ অধ্যাপককে স্থায়ী পদোন্নতি দিয়ে গ্রেড-৩ এ উন্নীত করা হবে।

অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার বিকেলে এ সিদ্ধান্তগুলো হয়।

সভাশেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থ সচিব মাহাবুব আহমেদ সাংবাদিকদের সভার সিদ্ধান্তের কথা জানান।

অর্থ সচিব বলেন, প্রথম শ্রেণির চাকরি শুরুর পদটি হবে নবম গ্রেড। কারো কারো পদ নতুন পে-স্কেলে অষ্টম গ্রেডে এবং কারো কারো নবম গ্রেডে হয়েছিল। এতে জটিলতা দেখা দিয়েছিল। এখন ক্যাডার কর্মকর্তা এবং প্রথম শ্রেণিতে সরাসরি নিয়োগপ্রাপ্ত সবাই নবম গ্রেডে হবেন। তবে এসব কর্মকর্তাদের একটি বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) দিয়ে বেতন নির্ধারণ করা হবে।

সরকারি কলেজের শিক্ষকদের বিষয়ে অর্থ সচিব বলেন, আগে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যেও চতুর্থ গ্রেডের ৫০ শতাংশ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পেয়ে তৃতীয় গ্রেডে যেতে পারতেন। এখন ৫০ শতাংশকে স্থায়ী পদোন্নতির মাধ্যমে দেওয়া হবে।

সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে সমাধানে পৌঁছেছি। একটি বিষয় নিয়ে তাদের (শিক্ষকদের) দ্বিমত আছে। পরবর্তী সভায় তাদের চার পাঁচজনকে বৈঠকে রাখা হবে। সেখানে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ