• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

প্রত্যন্ত গ্রামাঞ্চলে দ্রুত খবর পৌছে দিচ্ছে পোর্টালগুলো- বনপা সভাপতি

sp 11পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম স্বপন বলেছেন, বর্তমান সরকারের উন্নায়নমূলক সংবাদসহ দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া নানা ঘটনা সবার আগে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌছে দিচ্ছে নিউজ পোর্টালগুলো। তিনি আরো বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল বাস্তবায়নে নিউজ পোর্টাল মালিকারা সক্রিয় ভূমিকা রাখছে। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর থেকে প্রকাশিত একরামুল হক বেলাল এর প্রকাশনায় ও সম্পাদনায় আনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রতিক্ষন ডটকম এর নিজস্ব কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
সংবাদ প্রতিক্ষন ডটকম এর নির্বাহী সম্পাদক বদরুদ্দোজা বুলু’র সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ও সিসি নিউজ’র সম্পাদক জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এমকে টেলিভিশন ডটনেট’র চেয়ারম্যান হাবিব ইফতেখায়ের, তিস্ত্ ানিউজ ২৪ ডটকম’র সম্পাদক সরদার ফজলুল হক, ওপেন ওয়াল্ড ২৪ ডটকম’র এর সম্পাদক মিটুল চৌধুরি, মানবকথা ডটকম’র এর সম্পাদক রোকনুজ্জামান. ছায়াপথ ডটকম’র সম্পাদক রইচ উদ্দিন রকি, পার্বতীপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জহির রায়হান, নীলফামারী জেলার জলঢাকা প্রথম খবর প্রতিনিধি গোলাম রব্বানী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ