• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

নীলফামারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আটকনীলফামারী: নীলফামারীর শহরের ডালপট্টি এলাকায় ১১০ পিস ইয়াবাসহ স্বপন কুমার রায় (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩। আজ রবিবার বিকাল ৫টার দিকে ওই যুবকের মালিকাধীন স্বপন ইলেক্ট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।  বিষয়টি নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের জেসিও জাফর আলী নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ী জেলা শহরের মিলনপল্লীর খিতিশ চন্দ্র রায়ের ছেলে। তার বিরুদ্ধে নীলফামারী থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানানো হয়। উল্লেখ যে বিগত সময়ে পুলিশের অভিযান চালিয়ে  উক্ত স্বপনকে ফেন্সিডিল সহ আটক করেছিল। তার বিরুদ্ধে থানায় ফেন্সিডিলের তিনটি মামলা রয়েছে। সে একাধিকবার জেলা কারাগারে বন্দী  ছিল। এলাকাবাসীর অভিযোগ স্বপন জামিয়ে বেরিয়ে এসে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ