• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চালু হচ্ছে বিমানের ঢাকা-দিল্লি রুট

বিমানঢাকা: এপ্রিলে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি রুট। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন।

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এসময় ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী উদ্যোগের আশ্বাস দেন। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজের বিনির্মাণ ও বিকাশে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণবলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়।

বৈঠক শেষে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা বিদেশি বেসরকারি কোম্পানিকে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ