
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: গাঁজা সেবনের দায়ে নীলফামারীর ডোমার উপজেলা বিদ্যুৎ অফিসের দুই কর্মচারীর ৫ হাজার টাকা করে জড়িমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারন সাবিহা সুলতানা ওই জড়িমানা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ডোমার বিদ্যুৎ অফিসের এমএলএসএস মকবুল হোসেন (৪০) ও বিদ্যুৎ মিস্ত্রী স্বপন (২৫)। সুত্র মতে ওই দুই ব্যাক্তি ডোমার উপজেলা শহরে আনছার-ভিডিপি ব্যাংক সংলগ্ন এলাকায় গাঁজা সেবনের সময়ের পুলিশের হাতে আটক হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন।