• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হৃতিক-কঙ্গনার পাল্টাপাল্টি আইনি নোটিশ

বিনোদনবিনোদন ডেস্ক : বলিউড তারকা হৃতিক রোশন এবং কঙ্গনা রানাওয়াত একে অপরের বিরুদ্ধে মিথ্যাচার এবং ভাবমূর্তি নষ্টের অভিযোগে পাল্টাপাল্টি আইনি নোটিশ পাঠিয়েছে। মুম্বাইয়ের একটি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
জানা যায়, হৃতিক খুব সম্প্রতি হৃতিক কঙ্গনাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে হৃতিকের অভিযোগ, কঙ্গনা তাঁর ভাবমূর্তি নষ্ট করতে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছেন।
নোটিশ পেয়ে চুপ করে থাকেননি কঙ্গনাও। তিনিও পাল্টা আইনি নোটিশ পাঠিয়ে তাঁকে ভয় দেখানো এবং অপদস্থ করার অভিযোগ এনেছেন হৃতিকের বিরুদ্ধে। ওই রিপোর্ট অনুযায়ী, কঙ্গনা তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি মারফত্ একটি একুশ পাতার লম্বা চওড়া আইনি নোটিশ পাঠিয়েছেন হৃতিক রোশনকে।
বেশ কিছু দিন ধরেই বলিউডে কঙ্গনা-হৃতিকের সম্পর্কের ‘ফেলে আসা দিনগুলি’ নিয়ে জলঘোলা হচ্ছিল। সাম্প্রতিক অতীতে পরোক্ষ বাদানুবাদেও জড়িয়ে পড়েছেন এই দু’জন। এ বার তাঁদের অতীত নিয়ে এই ঝামেলা রীতিমতো আদালতে গড়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ