• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

17-3-16 chilmari-photoচিলমারী প্রতিনিধি: আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং চিলমারীর উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নৌকা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আওয়ামীলীগের সরকার জনগন ও দেশের জন্য উন্নয়নের সরকার, আমাদের সরকার উন্নয়নে বিশ্বাস করে। জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জনগণের কল্যাণের জন্য দেশকে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দেয়ার আহবান জানান এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখা ও তার সপ্ন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ব ভাবে নৌকা প্রতিকে থানাহাট ইউনিয়নের প্রার্থী মোঃ আঃ রাজ্জাক মিলনকে ভোটে বিজয়ী  করতে হবে। শুধু তাই নয় উপজেলার ৬টি ইউনিয়নেই নৌকা প্রতিক প্রার্থীকে বিজয় করতে হবে। অন্যথায় উন্নয়নের ধারা বাধাগ্রস্থ হবে। বুধবার রাতে সবুজপাড়া মন্দির সংলগ্ন মাঠে এক উঠান বৈঠকে ও এক নির্বাচনী সভায় ৭১’ বীর সৈনিক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম একথা বলেন। থানাহাট ইউনিয়নের কাজী এসএম রাগিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক আঃ কুদ্দুছ সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, আঃ মান্নান, আওয়ামী লীগ নেতা সমাজ সেবক মোঃ লুৎফর রহমান, থানাহাট ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী মোঃ আঃ রাজ্জাক সরকার মিলন, সৈনিক লীগের আহবায়ক আবু হানিফা রঞ্জু প্রমুখ। সভায় বক্তারা বলেন এই থানাহাট  ইউনিয়নের উন্নয়ন করতে হলে আসন্ন্ ৩১শে মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে ইউনিয়নের সকল প্রকার নাগরিক সেবা বৃদ্ধিসহ সন্ত্রাস ও মাদক মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলা হবে। উক্ত সভায় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ