• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বাতিল

index_40549সিসিনিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাতিল করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। পাশাপাশি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক শেখ রাসেল মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

চবি ছাত্রলীগের বর্তমান কমিটির বিভিন্ন অপকর্মের ও সাংগঠনিক ব্যর্থতা ও গ্রুপিং দ্বন্দ্বের কারণে কমিটি বিলুপ্তি করা হয়েছে বলে ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক শেখ রাসেল মুঠোফোনে বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজকে থেকে কেউ ছাত্রলীগের পদবী ব্যবহার করতে পারবে না। তাছাড়া ২৫ সদস্য বিশিষ্ট চুয়েট ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

চুয়েট ছাত্রলীগের কমিটি হল আহ্বায়ক মেহেদী হাসান পাভেল, যুগ্ন আহ্বায়ক মোসলে উদ্দিন, আবদুল আওয়াল, আবদুল্লাহ আল মামুন, শামসুর রহমান সবুজ, সৈয়দ তানভীর শুভ, আশরাফুল নাঈম, শামীম তালহা জীমসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি।

প্রসঙ্গত, ২০১১ সালে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী পক্ষের মামুনুল হককে সভাপতি ও সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন অনুসারী পক্ষের এম. এ. খালেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠিত হয়।

উল্লেখ্য, চবি ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে আজ মঙ্গলবার সংঘর্ষ বাধে এতে ছাত্রলীগের তিন নেতা আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ